নিজস্ব প্রতিনিধি, তেহরান - শনিবার সকালে ইরানে একের পর এক মিশাইল হামলা চালায় ইজরায়েল। সঙ্গ দিয়েছিল প্রিয় বন্ধু আমেরিকা। রবিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর কথা স্বীকার করে নিল তেহরান। এরপরই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে ইরান সরকার।
ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। পাশাপাশি এই মৃত্যুকে শহীদ বলে বর্ণনা করেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, খামেনেইয়ের দফতর পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে প্রথমে খামেনেইয়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, “ইতিহাসের পাতায় অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই। তাঁর বাহিনীর হাতে যাঁদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাঁদের প্রতি ন্যায়বিচার হল।“ রবিবার সকালে ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...