নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের বিতর্কের কেন্দ্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন। এবার তাঁর বিরুদ্ধে সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার নামে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুলেছেন সংগীতশিল্পী ঋদ্ধি। পাশাপাশি, তৃণমূল আমলে সংগীত জগতে ‘সিন্ডিকেট রাজ’ চলত বলেও দাবি করেছেন তিনি।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমজনতার অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনার জন্য ‘জনতার দরবার’ কর্মসূচি চালু করেছেন। প্রতি সপ্তাহের সোমবার সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। তবে এ সপ্তাহে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান থাকায় মঙ্গলবার অনুষ্ঠিত হয় জনতার দরবার।সেই কর্মসূচিতেই নিজের অভিযোগ জানাতে সল্টলেকের বিজেপি কার্যালয়ে পৌঁছন ঋদ্ধি। সেখানে তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য শিল্পীদের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়া হত। তাঁর অভিযোগের মূল নিশানায় ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন।

এই অভিযোগ প্রসঙ্গে ইন্দ্রনীল সেন বলেন, “ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই এ ধরনের মিথ্যাচার করা হচ্ছে। টাকা তো দূরের কথা, আজ পর্যন্ত কারও কাছ থেকে একটা মিষ্টিও খাইনি।”ঋদ্ধি আরও অভিযোগ করেন, তাঁকে ফোনে হুমকি দেওয়া হত। এ বিষয়ে ইন্দ্রনীলের বক্তব্য, “গত আট-নয় বছর ধরে ঋদ্ধির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। এমনকি তাঁর ফোন নম্বরও আমার কাছে নেই। ফোনে হুমকি দেওয়ার ঘটনায় যদি কোনও ভাবে আমার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে আমি সেই শাস্তি মেনে নেব।”

এদিকে, মঙ্গলবার বিজেপির জনতার দরবারে ঋদ্ধিকে উপস্থিত থাকতে দেখে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “চন্দননগরে জঙ্গলরাজ চলেছে। বহুবার আওয়াজ তোলার পরও কোনও সমাধান হয়নি। শিল্পজগতকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে।”ঋদ্ধির অভিযোগ এবং ইন্দ্রনীলের পাল্টা জবাবকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বিতর্কের পারদ চড়তে শুরু করেছে।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...