নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – বুধবার সন্ধ্যায় কাবুল-ইসলামাবাদের রক্তক্ষয়ী সংঘর্ষ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত হয়েছে। শান্তি ফিরতে চলেছে দুই দেশের সীমান্তে। দুই দেশের সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের অভিযোগ, ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে 'ছায়াযুদ্ধ' করছে আফগানিস্তান। কাবুলের পরিবর্তে দিল্লি থেকে এই যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি দিল্লি।
উল্লেখ্য, পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার পাক সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। প্রাণহানি রুখে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সংঘর্ষবিরতি। যদিও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সমস্যা অত্যন্ত জটিল। এই সমস্যা মেটানো সম্ভব। অন্যদিকে এখনও পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনও মন্তব্য করেনি আফগানিস্তান।
সম্প্রতি পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানায়, পাকিস্তানের আঘাতে ২০০-র বেশি তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি বিবৃতিতে পাক সেনার ২৩ জন কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। তবে তালিবানের তরফে সরকারিভাবে জানানো হয়, ৯ জন যোদ্ধার মৃত্যু হয়েছে পাকিস্তানের হামলায়। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্ট এখন তাঁদের দখলে।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন