নিজস্ব প্রতিনিধি, মরিগাঁও – সোমবার ভোরবেলা ভয়াবহ ভূকম্পন অনুভূত হল অসমে। আতঙ্কে ঘরছাড়া স্থানীয়রা। হতাহত বা ক্ষয়ক্ষতির এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। আফটার শকের আশঙ্কা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয় অসমে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মরিগাঁও জেলা। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১ । পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ১৮৯৭ সালে ১২ জুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল শিলং সহ সমগ্র উত্তর-পূর্ব ভারত। ভূমিকম্পের তীব্রতা ৮-এরও বেশি ছিল। সেই সময় মৃত্যু হয়েছিল হাজার হাজার মানুষের। ধসে পড়েছিল বিপুল সংখ্যক বাড়িঘর, রাস্তাঘাট। সেই ভূমিকম্পের প্রভাব পড়েছিল কলকাতাতেও।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের