নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – দেশের সুপ্রিম কোর্ট হোক বা পার্লামেন্ট – সবই এখন উন্মত্ত জনতার দখলে। শুধু তাই নয় অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে। এবার নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল, প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও বিদেশমন্ত্রী আরজু রানাকে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। স্থগিত রাখা হয়েছে বিমান পরিষেবা।
নেপালগামী একাধিক বিমান প্রথমে বাতিল করে দেওয়া হয়। পরে কাঠমান্ডু পর্যন্ত বিমান পরিষেবা আপাতত স্থগিত করে ইন্ডিগো। শ্রীলঙ্কা, বাংলাদেশের ছবি নেপালে। সময় পরিবর্তন হলেও ৩ প্রতিবেশী দেশের ছবিটা একই। তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল নেপাল। মঙ্গলবার সকালে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে কথা বলেন ওলি। তাঁকে পদত্যাগের পরামর্শ দিয়েছিল সেনাপ্রধান। সেই মতো বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই কাঠমান্ডু ছেড়েছেন ওলি।
বাধ্য হয়ে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল সহ ৯ মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ, শক্তিমন্ত্রী। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন রমেশ লেখক। কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারত-নেপাল সীমান্তে।
সূত্রের খবর, নেপালের সঙ্গে প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য নেপালের সীমান্তবর্তী। পড়শি দেশের এমন পরিস্থিতিতে বিহারের নেপাল সীমান্তবর্তী ৭ জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল এবং বিহার পুলিশ। পাশাপাশি টহলদারি বেড়েছে পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী, আরারিয়া, সুপৌল, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...