নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র তিনি। বৃহস্পতিবার রাত ১২টায় নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নেন জোহরান মামদানি। জেলবন্দি উমর খালিদকে চিঠি লেখেন নিউ ইয়র্কের নতুন মেয়র। এই নিয়ে সরব হয়েছে বিজেপি।
বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেন, “যদি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে ১৪০ কোটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। দেশের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে ভারতীয়দের। একজন বাইরের লোক কী ভাবে আমাদের গণতন্ত্র এবং বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারেন? যদি কেউ কোনও অভিযুক্তের সমর্থনে কথা বলেন এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন তা হলে দেশ তা সহ্য করবে না।“
উল্লেখ্য, মামদানি নিজের হাতে চিঠিতে লিখেছেন, “তোমার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে তোমার নিজের কথাগুলো নিয়ে আমি খুব ভাবি। এও ভাবি, কী ভাবে সেই অভিজ্ঞতাকে তুমি তোমার নিজের ওপর একেবারেই প্রভাব ফেলতে দাও নি।“ উমর খালিদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে মামদানি নিজের হাতে লেখা চিঠি। সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবি পোস্ট করেছেন খালিদের সঙ্গী।
২০২০ সালের দিল্লি হিংসা মামলায় জেলবন্দি রয়েছেন উমর খালিদ। জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তবে তাঁর জন্মসূত্র রয়েছে ভারতে। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি গুজরাতের বাসিন্দা। তিনি একজন উগান্ডার খ্যাতনামা লেখক। জোহরানের মা স্বনামধন্য ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা জোহরান মামদানি। বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত তিনি।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের