নিজস্ব প্রতিনিধি, তেহরান - মোলাতন্ত্র নিপাতের ডাক ইরানজুড়ে। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি জানিয়েছে সে দেশের হাজার হাজার মানুষ। এই পরিস্থিতির জন্য আমেরিকা ও ইজরায়েলকে দায়ী করেছেন সে দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লা খামেনেই।
সুপ্রিম লিডার আয়াতুল্লা খামেনেই বলেন, “ইরানের মানুষের রক্ত ঝরিয়েছেন ট্রাম্প। তাঁর হাত ১ হাজার ইরানির রক্তে রাঙা। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সব করে আমাদের আমাদের থামানো যাবে না। কিছু লোক অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের মাটিতে তাণ্ডব চালাচ্ছে। আমেরিকাকে ইরান থেকে দূরে থাকতে হবে।“
সূত্রের খবর, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসফাহানে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অফিসে। বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
একদিকে যেমন মার্কিন ডলারের তুলনায় ব্যাপক হারে পড়েছে রিয়ালের দাম। অন্যদিকে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানবাসী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মোল্লাতন্ত্র উৎখাতের ডাক দিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে রয়েছে ৪ শিশু। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।
বিক্ষোভকারীদের স্লোগান, “কেউ ভয় পাবেন না। আমরা সবাই একসঙ্গে রয়েছি। দেশ থেকে মোল্লাতন্ত্র উৎপাটন করতে হবে। মৃত্যু হোক খামেনেইয়ের।“ এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৫০০ জনকে। ইরানের সরকার কোনও নিরপরাধ মানুষকে হত্যা করলে আমেরিকা তেহরানকে আক্রমণ করতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...