নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - মার্কিন যুক্তরাষ্ট্রে ফের চাঞ্চল্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলিচালনার অভিযোগে তীব্র নিরাপত্তা প্রশ্নের মুখে প্রশাসন। হোয়াইট হাউসে উচ্চপ্রোফাইল নৈশভোজের মাঝেই আচমকা এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসের এক নৈশভোজে উপস্থিত ছিলেন প্রায় আড়াই হাজারের বেশি অতিথি। সাংবাদিক, শিল্পী থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মঞ্চে ওঠার আগেই হঠাৎ ভিড়ের মধ্য থেকে গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর পাঁচ থেকে আটটি গুলি চালানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। মুহূর্তের মধ্যেই হুলুস্থুল পড়ে যায় গোটা অনুষ্ঠানে।
ঘটনার সময় প্রেসিডেন্টের পাশে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ অন্যান্যরা। গুলির শব্দ শোনামাত্রই সক্রিয় হয়ে ওঠে আমেরিকার সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। প্রেসিডেন্টকে ঘিরে দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে তাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এক নিরাপত্তা আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা যায়।
ঘটনায় অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে, তবে কীভাবে এত কড়া নিরাপত্তা ভেদ করে সে অনুষ্ঠানে প্রবেশ করল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রেসিডেন্ট অক্ষত থাকলেও এই ঘটনা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার উপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ