নিজস্ব প্রতিনিধি, দিল্লি - হিন্দু দম্পতিদের ৩ টি করে সন্তানের নিদান দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। পাশাপাশি হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এই প্রথমবার নয়, এর আগেও হিন্দু দম্পতিদের ৩ টি করে সন্তানের নেওয়ার কথা বলেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সরস্বতী শিশু মন্দিরে এক ভাষণে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, “হিন্দুদের ঐক্যবদ্ধ ও ক্ষমতায়নের প্রয়োজন। আমরা বিপদের মধ্যে নেই, তবে সতর্কতার প্রয়োজন রয়েছে। প্রলোভন দেখিয়ে কিংবা বলপ্রয়োগ-ভিত্তিক ধর্মান্তর বন্ধ হওয়া উচিত। অনুপ্রবেশকারীদের শনাক্ত করা এবং নির্বাসিত করা উচিত। তাঁদের চাকরি দেওয়া উচিত নয়।“
সঙ্ঘপ্রধানের দাবি, “বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, তিনটির কম সন্তান হলে বংশবিস্তারের গতি কমে যায়। ফলে সেই পরিবার তথা কোনও সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।“ হিন্দু জনসংখ্যার ক্রমহ্রাসমানতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...