নিজস্ব প্রতিনিধি, বেজিং – গ্র্যামির মঞ্চে ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’র জন্য পুরস্কৃত হয়েছেন জগতের আইকন দলাই লামা। এর জেরে বেজায় চটেছে চীন। দলাই লামাকে ‘পলাতক রাজনীতিক’ বলে কটাক্ষ করেছে চীন। বেজিংয়ের দাবি, ধর্মের আড়ালে চিনবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দলাই লামা।
৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘সেরা অডিয়ো বুক’ বিভাগে ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’র জন্য পুরস্কৃত হয়েছে দলাই লামার অ্যালবাম। যদিও সেখানে উপস্থিত ছিলেন না দলাই লামা। তাঁর বদলে পুরস্কার নেন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট। অ্যালবামটিতে রয়েছে দলাই লামার বার্তা, উপদেশ এবং বাণী।
সোমবার চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, “দালাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন। তিনি ধর্মের আড়ালে চীন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তিনি একজন পলাতক রাজনীতিক।“ উল্লেখ্য, ‘সেরা অডিয়ো বুক’ বিভাগে মনোনীতদের তালিকায় ছিলেন গ্র্যামির সঞ্চালক ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন, মিলি ভানিলির, ফ্যাব মরভ্যান।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...