6a2008c50cd67_WhatsApp Image 2026-06-03 at 15.51.05
জুন ০৩, ২০২৬ দুপুর ০৪:৩০ IST

গরমে ডিহাইড্রেশন এড়াতে কী খাবেন ? ‘মন কি বাত’-এ জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। বাড়ছে হিটস্ট্রোক ও শরীরে জলশূন্যতার ঝুঁকি। এমন পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে দেশি ও ঐতিহ্যবাহী পানীয়ের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে গরমে উপকারী কয়েকটি শরবতের কথা তুলে ধরে সেগুলি নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আমপান্না - গরমের দিনে আমপান্না শরীরকে ঠান্ডা রাখতে বিশেষভাবে সাহায্য করে। কাঁচা আম, পুদিনা ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি এই পানীয় তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরে জলের ঘাটতিও পূরণ করে। ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে এটি কার্যকর বলে মনে করা হয়। গরমে ক্লান্তি দূর করতেও এটি বেশ জনপ্রিয়।

লস্যি - দই দিয়ে তৈরি লস্যি গরমের দিনে অত্যন্ত উপকারী একটি পানীয়। এতে থাকা প্রোবায়োটিক হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। শরীরের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতেও লস্যি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্বাদ ও পুষ্টিগুণের কারণে এই পানীয় সারা দেশেই সমান জনপ্রিয়।

ছাতুর শরবত - এই শরবতটি  দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এতে আয়রন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। গরমে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি কার্যকর। কম খরচে পুষ্টিকর পানীয় হিসেবে ছাতুর শরবতের জনপ্রিয়তা এখনও অটুট।

বেলের শরবত - গরমকালে বেলের শরবত বহু পরিবারের প্রিয় পানীয়। বেলের শাঁস, জল, নুন ও চিনি মিশিয়ে তৈরি এই শরবত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পেটফাঁপা ও হজমের সমস্যায়ও এটি উপকারী বলে পরিচিত। তীব্র গরমে স্বস্তি পেতে এখনও অনেকেই বেলের শরবতের উপর ভরসা রাখেন।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...