নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। ডেনমার্ককে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাতে গ্রিনল্যান্ডে এসে পৌঁছেছে ইউরোপীয় সেনা। এই আবহে গ্রিন্ডল্যান্ডের ওপর নয়া শুল্কবোমা ফাটালেন ট্রাম্প। এরপরই বিশ বাঁও জলে ইইউ-আমেরিকা চুক্তি।
ট্রাম্প ঘোষণা করেছেন, “গ্রিনল্যান্ডের পক্ষে থাকা ইউরোপীয় দেশগুলির ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসবে। গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি এবং ক্রয় সম্পন্ন না হওয়া পর্যন্ত শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।” এর জেরে অনিশ্চয়তার মুখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকার মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় পার্লামেন্টের সবচেয়ে বড় রাজনৈতিক গোষ্ঠী ইউরোপিয়ান পিপলস পার্টির সভাপতি ম্যানফ্রেড ওয়েবার জানিয়েছেন, “ইইউ-আমেরিকা বাণিজ্য চুক্তির পক্ষে আমরা থাকলেও গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই মুহূর্তে তা অনুমোদন করা সম্ভব নয়। আমেরিকার পণ্যের ওপর শুল্ক কমানোর যে চুক্তি হয়েছে, তা এখন স্থগিত রাখতে হবে।”
উল্লেখ্য, ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপের একাধিক দেশ। বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ফ্রান্স, জার্মানি, ব্রিট্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। এই প্রসঙ্গে তারা জানিয়েছে, সেনা পাঠানোর উদ্দেশ্য ইউরোপীয়দের মধ্যে ঐক্যের চিত্র তুলে ধরা। ডোনাল্ড ট্রাম্পকে বার্তা পাঠানো যে গ্রিনল্যান্ডের আমেরিকান দখলের প্রয়োজন নেই।
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের