নিজস্ব প্রতিনিধি , জয়পুর - রাজস্থানে গাড়িতে তুলে তরুণী নির্যাতনের অভিযোগে প্রকাশ্যে নতুন তথ্য। রাজস্থানের উদয়পুরে এক তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যেখানে একাধিক নতুন রিপোর্ট হাতে এসেছে তদন্তকারীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরে।
নয়া রিপোর্ট অনুয়ায়ী , নির্যাতিতার গোপনাঙ্গে ও শরীরের অন্যত্র আঘাতের চিহ্নও রয়েছে। প্রমাণ-সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে ওই সংস্থার সিইও, মহিলা আধিকারিক ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি গত শনিবারের। তথ্যপ্রযুক্তি সংস্থার সিইওর জন্মদিন ও নতুন বছর উপলক্ষে উদয়পুরের এক হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল কর্মীদের জন্য। ওই পার্টিতে আমন্ত্রিত ছিলেন নির্যাতিতা ম্যানেজারও। রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত চলে পার্টি। সেখানে মদ্যপানও চলে। নির্যাতিতার অভিযোগ, রাত দেড়টা নাগাদ তিনি অসুস্থ বোধ করলে সংস্থার সিইও তাকে বাড়ি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই সময়ে সংস্থার অপর এক মহিলা আধিকারিক ও তাঁর স্বামীও ছিলেন তার সঙ্গে। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতার।
নির্যাতিতা জানিয়েছেন , গাড়ি চালাচ্ছিলেন অপর মহিলা আধিকারিকের স্বামী। বাকি তিন জনই বসেছিলেন পিছনের আসনে। মাঝরাস্তায় অভিযুক্তেরা গাড়ি থামিয়ে নির্যাতিতাকে নেশাগ্রস্ত জিনিস সেবন করান। এরপরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। হুশ ফেরার পর তার অন্তর্বাস , গয়না , মোজা খুঁজে পাচ্ছিলেন না তিনি। শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর গাড়ির সামনের ক্যামেরা দেখে পুলিশকে অভিযোগ জানান।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের