নিজস্ব প্রতিনিধি , তেহরান - শান্তি বৈঠক শিকেয় উঠেছে। ইসলামাবাদে গিয়েও লাভ হয়নি দুই দলের। সেই শর্ত পাল্টা শর্তে ভেস্তে গেছে শান্তি বৈঠক। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার দায়ভার ইরানের উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের ইরানের তরফে দাবি করা হয়েছে , আলোচনায় কোনো ইচ্ছে ছিল না আমেরিকার। তাদের মতলব ছিল বৈঠক ভেস্তে দেওয়া।
টানা ২১ ঘণ্টা ধরে চলা বৈঠকও ব্যর্থ হয়েছে। কোনোভাবেই শান্তি ফেরার বার্তা দেওয়া হয়নি। তবে ইরানের তরফে জানানো হয়েছে , আমেরিকার সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট অসফল বৈঠকের দায় ইরানের ঘাড়ে চাপানোর পর পাল্টা মুখ খুলেছে তেহরান। তারা জানিয়েছেন , "আলোচনা ভেস্তে দিতে অজুহাত খুঁজছিল আমেরিকা। যত্তসব ফালতু দাবি রাখা হচ্ছিল। যা কোনওভাবেই মানা সম্ভব নয়।"
একাধিক সূত্রে দাবি করা হয়েছে , বিশ্বের সামনে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে এই আলোচনায় বসেছিল আমেরিকা। যদিও কারণ ইরানের দেওয়া শর্তগুলি মানতে নারাজ আমেরিকা। আবার আমেরিকার শর্তগুলিও মানতে রাজি হয়নি ইরান। ফলে হরমুজ নিয়ে ফের সমস্যা থেকেই যাচ্ছে আমেরিকার। ইরানের তরফে দাবি করা হয়েছে , আলোচনা ভেস্তে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল আমেরিকা। যদিও ট্রাম্প দাবি করেছিলেন , শান্তি বৈঠক হোক না হোক , হরমুজ খুলেই ছাড়বে তারা।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...