নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী সপ্তাহেই বিহারে প্রথম দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর আগে বুধবার থেকে ভোটমুখী বিহারে কোমর বেঁধে নামতে তৈরি কংগ্রেস। প্রচার শুরু করতে চলেছে গান্ধী পরিবারের তিন সদস্য-সহ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। এনডিএ-কে সাম্রাজ্যহীন করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তাঁরা।
সূত্রের খবর, প্রথম দফার নির্বাচনের প্রচারে যাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। খাড়গে এবং গোটা গান্ধী পরিবার প্রচারে অংশ নেবেন বলে ঠিক থাকলেও বেশিরভাগ সভা করবেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
উল্লেখ্য, ২৪৩ টি আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...