6a25753dca508_IMG_20260607_190944
জুন ০৭, ২০২৬ বিকাল ০৭:১৩ IST

একসঙ্গে মাধুরী-অনিল, ফিরল ৯০-এর দশকের নস্ট্যালজিয়া! নতুন সিনেমার দাবি ভক্তদের

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর। ১৯৮০ দশকের শেষভাগ থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তারকা জুটি।সম্প্রতি সেই নস্ট্যালজিয়াই যেন ফিরে এল অভিনেত্রী মাধুরী দীক্ষিতের এক নতুন ছবি 'মা বেহেনের' বিশেষ প্রদর্শনী উপলক্ষ্যে।

সূত্রের খবর, শনিবার আয়োজিত এই বিশেষ স্ক্রিনিংয়ে ছবির কলা-কুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনিল কাপুরও। পাপারাজ্জিদের অনুরোধে এই জুটি একসঙ্গে ছবি তোলার জন্য একসঙ্গে পোজ দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি ও ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে ঝড় তুলেছে। সেই পোস্টে এক ভক্ত লিখেছেন "ওদের আবার একসঙ্গে দেখতে পেলে খুব ভালো লাগবে"। আবার কারও আবেদন, দয়া করে "ওদের নিয়ে আরেকটা সিনেমা তৈরি করুন"! এই জুটি অতুলনীয়।

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন ১৯৮৮ সালে ব্লকবাস্টার ছবি "তেজাবে"। ছবিটি শুধুমাত্র বক্স অফিসে সাফল্যই পায়নি, মাধুরীকেও এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। এরপর 'রাম লক্ষণ', 'কিষান কানহাইয়া', 'বেটা',  ' পরিন্দা ', 'পুকার' এবং 'লজ্জা'সহ একাধিক ছবিতে তাদের একসঙ্গে অভিনয় করেন। তাদের দুজনকে শেষবার একসঙ্গে দেখা গেছিল ২০১৯ সালের ইন্দ্র কুমার পরিচালিত "টোটাল ধামাল" ছবিতে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের