নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরমের মরসুম প্রায় শেষের পথে, আর তার সঙ্গেই বাজার থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কাঁচা আম। তাই বিদায় জানানোর আগে এই টক স্বাদকে জায়গা দিন আপনার খাবারের পাতে। অল্প উপকরণে তৈরি কাঁচা আমের ডাল ফ্রাই হতে পারে রুটি, ভাত কিংবা খিচুড়ির সেরা সঙ্গী। ঘি-ফোড়নের গন্ধ আর আমের হালকা টক স্বাদ সাধারণ খাবারেও এনে দেবে অন্যরকম তৃপ্তি।
উপকরণ - অড়হর ডাল ১ কাপ, কাঁচা আম ২টি, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, জিরে ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা ২টি, হিং আধ চা চামচ, লবণ স্বাদমতো
রন্ধন প্রণালী
প্রথমে ডাল ভালো করে ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এর পর প্রেশার কুকারে ডাল, কাঁচা আমের টুকরো, হলুদ গুঁড়ো, লবণ এবং পরিমাণমতো জল একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৩ থেকে ৫টি সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। এবারে কুকারের ভাপ বেরিয়ে গেলে ঢাকনা খুলে নিন।
তারপর একটি ছোট কড়াইয়ে ঘি গরম করে জিরে, শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে সেই ফোড়ন ডালের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। চাইলে আরও কয়েক মিনিট ফুটিয়ে একটু মাখা মাখা করে নিতে পারেন। দিনে বা রাতে গরম ভাত, রুটি বা হালকা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন কাঁচা আমের এই টক-মশলাদার ডাল ফ্রাই।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের