6a17171dd3f45_IMG_20260527_213735
মে ২৭, ২০২৬ রাত ১০:৫৩ IST

এক অধ্যায়ের সমাপ্তি! উদ্ধার পরিচালক অনীক দত্তের শেষ আত্মহত্যার নোট

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বুধবার দুপুরে আচমকাই টলিউডে আছড়ে পড়ে দুঃসংবাদ। পরিচালক অনীক দত্ত আর নেই, কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা। প্রথমে শোনা যায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু ভরদুপুরে এই হাঁসফাঁস করা গরমে কেন ছাদে গিয়েছিলেন পরিচালক? সেই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছিল। সেই আবহেই গড়িয়াহাটের বাড়ি থেকে উদ্ধার হল পরিচালকের আত্মহত্যার নোট।

পুলিশ সূত্রের খবর, সুইসাইড নোটে শুধু উল্লেখ রয়েছে "এই ঘটনার জন্য কেউ দায়ী নয়"। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পরিচালক আত্মহত্যাই করেছেন। কিন্তু এমন একজন স্বনামধন্য পরিচালক আচমকাই কেন আত্মঘাতী হলেন? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে সিনেমা মহলে। পুলিশ ইতিমধ্যেই  তদন্ত শুরু করে দিয়েছেন। ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা তদন্তের জন্য ফরেন্সিককে পাঠিয়েছেন তদন্তকারী'রা। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক অনীক দত্ত। ফুসফুস ও স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগেও বাড়ির মধ্যেও কয়েকবার পড়ে গিয়েছেন পরিচালক। এও শোনা যাচ্ছে, অবসাদ তাঁকে ঘিরে ধরেছিল।

'অপরাজিত' পরিচালকের আকস্মিক প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, জীতু কমলরা। জানা গেছে, ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীক দত্তর দেহ।২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক-সামাজিক শ্লেষের মিশেলে বাংলা ছবিতে এক ‘মাইলস্টোন’ তৈরি করেছিলেন বললেও অত্যুক্তি হয় না।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের