69e88bcc50d60_IMG_20260422_132609
এপ্রিল ২২, ২০২৬ বিকাল ০৭:৩৭ IST

এইমস নার্সিং ও প্যারামেডিকেল বিএসসি কোর্সে ভর্তির নিয়োগ প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নার্সিংয়ে অনার্সসহ বি এসসি, পোস্ট বেসিক বি এসসি এবং অপ্টোমেট্রি, অপারেশন থিয়েটার টেকনোলজি সহ বিভিন্ন বিষয়ের বি এসসি কোর্সে ভর্তি নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স ( এইমস )। অনার্স সহ বি এসসি  নার্সিং কোর্সের জন্য শুধু মহিলারা আবেদন করবেন। প্রার্থী বাছাই করা হবে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।

আসন সংখ্যা :- প্যারামেডিকেল শাখায় ব্যাচেলার ডিগ্রী ও বি এসসি ও অনার্স সহ বি এসসি ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ৭২৫টি। পোস্ট বেসিক বি এসসি নার্সিং এর কোর্সের ক্ষেত্রে ৩০ টি। অনার্স সহ বি এসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে ১,৩৬৬ টি। প্যারামেডিকেল শাখায় ব্যাচেলর ডিগ্রী ও বি এসসি ও অনার্স সহ বিভিন্ন টেকনোলজি, মেডিক্যাল, ডায়াগনোসিস থেরাপি টেকনোলজি, মেডিকেল টেকনিশিয়ান, ডিগ্রী কোর্স পড়ানো হবে। এইসব বিষয়ে :- মেডিকেল রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি, ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিন, অপারেশন থিয়েটার টেকনোলজি, রেডিওথেরাপি টেকনোলজি, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার এন্ড অ্যানেসথেসিয়া টেকনোলজি, এন্ডোসকপি টেকনোলজি, মেডিকেল টেকনোলজি, অপ্টোমেট্রি টেকনোলজি, কার্ডিয়াক ল্যাবরেটরী টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজি ইন ব্লাড ব্যাঙ্কিং।

শিক্ষাগত যোগ্যতা : - বি এসসি ( অনার্স ) নার্সিং এর ক্ষেত্রে মোট অন্তত ৫৫ শতাংশ ( তপশিলিদের ক্ষেত্রে ৫০ শতাংশ ) নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিকে ইংরেজি, ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি পড়ে থাকতে হবে।

অপ্টোমেট্রি মেডিকেল রেডিওলজি এন্ড এমেজিং টেকনোলজির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স এবং ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিন এবং অপারেশন থিয়েটার টেকনোলজি বিষয়ের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ইংরেজি,কেমিস্ট্রি ,কেমিস্ট্রি ও বায়োলজি পড়ে থাকলে আবেদন করা যাবে। ২০২৬ - এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা শর্তসাপেক্ষ আবেদন করতে পারেন।

বয়স :- অন্তত ১৭ বছর হতে হবে। 
প্রার্থী বাছাই করা হবে, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। বি এসসি( অনার্স ) নার্সিং কোর্সের ক্ষেত্রে পরীক্ষা ২৭ জুন প্রশ্ন হবে ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি ও জেনারেল নলেজ বিষয়ে। সময়সীমা ২ ঘন্টা। প্যারামেডিকেল শাখার ক্ষেত্রে পরীক্ষা ৪ জুলাই প্রশ্ন হবে ফিজিক্স, কেমেস্ট্রি এবং বায়োলজি/ ম্যাথামেটিক্স বিষয়ে সময়সীমা দেড় ঘন্টা। উপরিউক্ত কোষগুলির জন্য পরীক্ষার আয়োজন করা হবে দেশের বড় শহর গুলিতে।

পোস্টবেসিক বি এসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে পরীক্ষা ৩০ মে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। দেড় ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়। পরীক্ষাকেন্দ্র দিল্লি। সব ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে।

অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.aiimsexams.ac.in প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ ২৪ এপ্রিল। আবেদনের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো ( সাদাকালো ব্যাকগ্রাউন্ডে তোলা, জেপিজি ফরম্যাটে ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে ) , সই ( ২০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে ) আপলোড করতে হবে।

ফি বাবদ অনলাইন ব্যবস্থা দিতে হবে ২,০০০ টাকা। তপশিলি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ১,৬০০ টাকা । ফি জমা দেওয়া যাবে অনলাইন ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আবেদনপত্র সংশোধন করা যাবে ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...