নিউজ ডেস্ক - বাংলার রাজনৈতিক উত্তাপের আঁচ এবার পৌঁছাল সুদূর ব্রিটেনেও। লন্ডনের মাটিতে বাংলাদেশের এনসিপির শীর্ষ নেতা তথা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাকে লক্ষ্য করে হল ডিম হামলা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ৩ জনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।
সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় ব্রিটেনে বসবাসকারী এনসিপির শাখা সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হাসনাত আবদুল্লা, দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের। মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি পার্কের ভেতর দিয়ে হাঁটছিলেন। সেই সময় আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। তাঁরা তীব্র ক্ষোভও প্রকাশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে দুই নেতা দ্রুত একটি নিকটবর্তী হোটেলে আশ্রয় নেন। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
তবে উত্তেজিত জনতাকে সরানোর আগেই বিক্ষোভকারীরা হাসনাতকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করেন বলে অভিযোগ। ছোড়া কয়েকটি ডিম এসে লাগে এহতেশামুল হকের গায়েও। পরে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। দুই বাংলাদেশি নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এই বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সূচির প্রায় ৩ ঘণ্টা পরে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপির ব্রিটেন শাখা। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশেও শেখ হাসিনার দল ভয় দেখানোর রাজনীতি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা অসহিষ্ণুতার রাজনীতিও ছাড়েনি। এনসিপির দাবি, এই ধরনের আচরণ সম্পূর্ণ কাপুরুষোচিত। অন্যদিকে, সমস্ত অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে লন্ডনের আওয়ামী লীগ শিবির। স্থানীয় সংগঠকদের দাবি, দলের পক্ষ থেকে এমন কোনও প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়নি। তাই এই ডিম হামলার সঙ্গে আওয়ামী লীগের কোনও নেতা বা কর্মী জড়িত নন। বরং তাদের দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই অভিযোগ তোলা হচ্ছে। এটি একটি পরিকল্পিত চক্রান্ত বলেও দাবি করেছে তারা।
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...