নিজস্ব প্রতিনিধি, ঢাকা – মঙ্গলবার সকালে তারাদের দেশে পাড়ি দেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার সকালে খালেদার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা পুত্রের হাতে তুলে দিয়েছেন মোদির লেখা চিঠি।
সূত্রের খবর, ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে নামেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন। খালেদা পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা চিঠি।
১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত দিনাজপুরে জন্ম হয়েছিল খালেদা জিয়ার। তাঁর আসল নাম ছিল খানুম পুতুল। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ের পর বেগম খালেদা জিয়া হিসেবে পরিচিতি হন। স্বামীর হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ৪ জানুয়ারি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন খালেদা।
১৯৮৩ সালের মার্চে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ১৯৮৪ সালের আগস্টে বিএনপির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছিলেন খালেদা জিয়া। ১৯৯১ সালের ২০ মার্চ বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দু দফায় অর্থাৎ, ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত শাসন করেছেন।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...