নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – রবিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশ নিয়ে মন্তব্য করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার এর পাল্টা জবাব দিল পাকিস্তনা। “দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করুক”, কড়া ভাষায় বিবৃতি জারি করেছে ইসলামাবাদ।
দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে রাজনাথ সিং বলেন, “লালকৃষ্ণ আডবাণী একটি বইতে লিখেছেন, সিন্ধি হিন্দু এবং তাঁর প্রজন্মের লোকেরা ভারত থেকে সিন্ধের আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারেননি। শুধু সিন্ধেই নয়, গোটা ভারতের হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র মনে করেন।“
ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আজ সিন্ধ ভারতের অংশ নয় তো কী হয়েছে, সভ্যতাগত দিক থেকে সিন্ধ সব সময় ভারতের অংশ হয়ে থাকবে। সীমান্ত বদলাতে পারে। কে বলত পারে, হয়তো কাল সিন্ধ ভারতে ফেরত চলে এল।“
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “এই ধরণের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী। রাজনাথ সিং এবং অন্য ভারতীয় নেতাদের কাছে আমাদের অনুরোধ, উস্কানিমূলক, আঞ্চলিক শান্তির পরিপন্থী এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকুন।“
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আগে উত্তর-পূর্বাঞ্চলের জনগণের অভিযোগগুলির সমাধান করুক ভারত সরকার। তাঁদের বিরুদ্ধে নিপীড়ন, হিংসা চলছেই। ভারত সরকার যদি নিজের দেশের নাগরিকদের সুরক্ষা, বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করে, তাহলে তা অনেক বেশি গঠনমূলক হবে।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা