নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - চিনের একাধিক শীর্ষ প্রযুক্তি-সহ শিল্প সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল আমেরিকা। বেজিংয়ের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার অভিযোগে বেশ কয়েকটি নামী চিনা সংস্থাকে বিশেষ নজরদারির তালিকায় অন্তর্ভুক্ত করেছে পেন্টাগন। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা।
মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, এই চিনা সংস্থাগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চিনের ‘মিলিটারি-সিভিল ফিউশন’ কৌশলের সঙ্গে যুক্ত। যেই নীতির মাধ্যমে বেসরকারি শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রকে সামরিক উন্নয়নের কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ। সেই কারণেই পেন্টাগনের ‘চাইনিজ মিলিটারি কোম্পানিজ’ তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন তালিকায় জায়গা পেয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD, প্রযুক্তি জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন ও AI সংস্থা বাইদু, গাড়ি প্রস্তুতকারী NIO-সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ওয়াশিংটনের মতে, ওই সংস্থাগুলির প্রযুক্তি ও শিল্প সক্ষমতা ভবিষ্যতে চিনের সামরিক শক্তি বাড়াতে কাজে লাগতে পারে। তবে তালিকাভুক্তির ফলে এখনই কোনও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। কিন্তু এর প্রভাব ভবিষ্যতে পড়তে পারে। চলতি মাস থেকেই মার্কিন প্রতিরক্ষা দফতর তালিকাভুক্ত সংস্থাগুলির সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে না।
এছাড়া ২০২৭ সাল থেকে তৃতীয় পক্ষের মাধ্যমেও তাদের পণ্য বা পরিষেবা কেনার উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে ভবিষ্যতে মার্কিন বাজারে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুযোগ কিছুটা সীমিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই পদক্ষেপ এমন সময় নেওয়া হল, যখন ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। বিশ্লেষকদের মতে, পেন্টাগনের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের উপর নতুন চাপ তৈরি করতে পারে। একইসঙ্গে প্রযুক্তি খাতে ভূ-রাজনৈতিক সংঘাতও আরও তীব্র হতে পারে।
অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেছে কালো তালিকাভুক্ত সংস্থাগুলি। আলিবাবা এক বিবৃতিতে জানিয়েছে, 'আমাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই। আমরা কোনও সামরিক প্রতিষ্ঠানের অংশ নই'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের