68cfd97b8159a_IMG-20250921-WA0234
সেপ্টেম্বর ২১, ২০২৫ দুপুর ০৪:২৭ IST

ছুটির সন্ধ্যেতে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন চিজ বল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেন দিয়ে প্রায় ২০ টির বেশি ফ্রায়েড আইটেম বানানো যায়। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করেন চিকেনের এই আইটেমগুলি। যেকোনো খাবারে চিস পড়লেই তার স্বাদ ও গুণগত মাত্রা বৃদ্ধি পায়। তেমনই একটি পদ চিকেন চিজ বল। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়।

আসুন জেনে নিই কিভাবে বানাবেন এই চিজ বল -

উপকরণ -

২০০ গ্রাম সলিড মুরগির মাংস
১টি ডিম
১টি মাঝারি মাপের পেঁয়াজ
৩টি কাঁচা লঙ্কা
৬-৭ কোয়া রসুন
অল্প আদা
১ মুঠো ধনেপাতা
৪-৫টি স্লাইস চিজ
১ কাপ বিস্কুটের গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ চিলিফ্লেক্স
স্বাদমত লবণ
সাদা তেল

রন্ধন প্রণালী -

মুরগির মাংস মিক্সিতে বেটে নিন। আদা, রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা মিহি করে কুচিয়ে নিন। একটি পাত্রে বেটে নিন মাংস সহ রসুন-লঙ্কা-পেঁয়াজ-ধনেপাতা, গোলমরিচ, চিলিফ্লেক্স, মিক্সড হার্বস একসঙ্গে ভাল ভাবে মেখে নিন। এরপর ওর মধ্যে দিন ডিমের কুসুম। সাদা অংশটি একটি বাটিতে আালাদা করে রাখুন। এবার মেখে নেওয়া মাংসের তাল থেকে ছোট ছোট গোল বল তৈরি করে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পরে এক একটি মাংসের বলের মধ্যে গর্ত করে তার মধ্যে চিজের টুকরো ভরে গোল পাকিয়ে নিন। এবার ডিমের সাদা অংশে সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। অল্প নুন আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিন বিস্কুটের গুঁড়োতেও। এবার এক একটি চিকেনের বল প্রথমে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি গোলায় ডুবিয়ে তার পরে বিস্কুটের গুঁড়োয় ডুবিয়ে ভেজে তুলুন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের