নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়ি মানেই আবেগ। চিংড়ির এমন কোনো পদ নেই যা বাঙালিরা ভালবাসেনা। চিংড়ি পোস্ত, সর্ষে চিংড়ি , মালাইকারি এসব যেন চিংড়ির স্বাদ আরও দ্বিগুণ করে তোলে। এবার তেমনিই যোগ হল কমলা চিংড়ি। কমলা লেবুর রস দিয়ে বানাতে হয় এই পদ। যা এককথায় দুর্দান্ত লাগে।
উপকরণ -
বড় মাপের ৫০০ গ্রাম চিংড়ি মাছ
৩টি কমলার রস
আধ কাপ টম্যাটোবাটা
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ চা চামচ লঙ্কার গুঁড়ো
১ চা চামচ আদাবাটা
১ টেবিল চামচ জিরেবাটা
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ গরমমশলা গুঁড়ো
পরিমাণ মতো সর্ষের তেল
স্বাদমতো নুন, চিনি
প্রথমে মাছে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন। এ বার সেই তেলেই আদাবাটা, টম্যাটোবাটা আর জিরেবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। খানিক ক্ষণ পর হলুদগুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প করে জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে নুন, চিনি আর চিংড়ি মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখুন। শেষে কমলার রস আর গরমমশলার গুঁড়ো আর চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। মিনিট দুয়েক পর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি কমলা।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের