নিজস্ব প্রতিনিধি , ইন্দোর - ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে ইন্দোরের একটি বাড়ি। চার চাকা থেকে বাড়িতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি বুধবার ভোরে ইন্দোরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে। ওই বহুতলের বাইরে একটি গাড়ি পার্ক করা ছিল। ভোর চারটে নাগাদ তাতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। এরপর সেই আগুনের কবলে পড়ে গোটা বাড়ি। মুহূর্তের মধ্যে ওই বহুতলে ছড়িয়ে পড়ে আগুন। ঘুমের মধ্যে থাকায় বাড়ির কেউ টের পাননি।
পোড়া গন্ধ পেয়ে বাইরে আসতেই স্থানীয়রা দেখে আগুন ততক্ষণে ভয়াবহ আকার ধারণ করেছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সহ দমকল বাহিনী দ্রুত এসে উদ্ধারকাজ শুরু করে। দমকলের ৫ টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে সবটা শেষ।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে , দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি ইলেকট্রিক। সারারাত সেটায় চার্জ হচ্ছিল। তখনই কোনোভাবে আগুন ধরে যায়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়লে সেখানে থাকা অনেক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঠিক সেই কারণেই কাউকে বাঁচানো সম্ভব হয়নি। তবে উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের