69d793b1664f1_WhatsApp Image 2026-04-09 at 17.16.19
এপ্রিল ০৯, ২০২৬ বিকাল ০৭:৫৪ IST

বৃষ্টির দিনে বিশেষ স্বাদ ! অতি অল্প সময় বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ডালিয়া পোলাও

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃষ্টির সময় সবারই বাড়িতে কিছু সহজ আর সুস্বাদু খাবার বানাতে ইচ্ছে তো করেই। তবে এই আবহাওয়ায় খুব একটা কাজও করতে মন চায় না। ডালিয়া পোলাও হল এমন একটি রেসিপি, যা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও দারুণ হয়। তাজা সবজি আর মশলার মিশ্রণে এই পোলাও বৃষ্টিতে এনে দেয় এক নতুন স্বাদ। তাই তাড়াতাড়ি বাড়িতে নিয়ে নিন এই ডালিয়া পোলাও।

উপকরণ - ১ কাপ ডালিয়া (বড়ো কাপ), ১ চা চামচ জিরে, ১ টেবিল চামচ ঘি, ২ টি পেঁয়াজ কুচি, গাজর কুচি, মটর , বিট কুচি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ২ কাপ জল, স্বাদমতো লবণ , কিশমিশ আর কাজু বাদাম (নিজের মত), ধনে পাতা কুচি  

রন্ধন প্রণালী - প্রথমে একটি কড়াইয়ে ডালিয়া ভালো করে রোস্ট করুন যতক্ষণ না এটি সোনালী রঙ হয়। এরপর অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে জিরে দিয়ে দিন। ঘিয়ের সঙ্গে জিরে একটু নেড়ে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর একে একে গাজর কুচি, মটর, বিট কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবেন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।

এবারে রোস্ট করা ডালিয়া কড়াইয়ে ভাজাগুলির মধ্যে যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এখন জল আর লবণ দিয়ে গ্যাসের আঁচ সিম করে কড়াই ঢেকে দেবেন। যাতে ডালিয়া আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। যদি মনে করেন কিশমিশ আর কাজু বাদাম এটির মধ্যে মিশিয়ে দিতে পারেন। প্রায় ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন সব কিছু সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। সবশেষে ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ডালিয়া পোলাও।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের