নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন আবাসিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার।
বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত ‘মায়পিয়া সেভানা’ নামের একটি বৃদ্ধাশ্রমে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আবাসনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় প্রায় ৫০ জন আবাসিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে আগুনের তীব্রতায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত সাতজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনার কথা বলা হলেও, ঘটনার নেপথ্যে অন্য কোনও গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
এক স্থানীয় স্বেচ্ছাসেবী জানান, “আগুন লাগার পর বৃদ্ধাশ্রমে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উদ্ধার হওয়া আবাসিকদের প্রথমে কাছাকাছি একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়। পরে তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।”
দমকল কর্মীদের দাবি, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহল।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...