নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৈশাখের এই প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষের জীবন। রোদের তেজ আর গরম হাওয়ায় বাইরে বেরোনোই কঠিন হয়ে যাচ্ছে। এমনকি তার সঙ্গে বাড়ছে ত্বকের নানা সমস্যাও। ঘাম, ধুলো আর রোদের তাপের কারণে সহজেই নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের স্বাভাবিক জেল্লা।
ত্বক বিশেষজ্ঞদের মতে, আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজের জন্য রোজ বাইরে বেরোতে হয়। আর ঠিক এই সময়ে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিই ত্বকের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠছে। তাই বাইরে বেরোনোর আগে সবসময় সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখাও দরকার। সেই কারণে পর্যাপ্ত জল পান করার সঙ্গে জলসমৃদ্ধ ফল খেলে ত্বক সতেজ থাকে। এতে ত্বকের শুষ্কতা আর ক্লান্ত ভাব অনেকটাই কম থাকে।
এই বিষয়ে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, শুধু বাহ্যিক যত্নই নয়, সুস্থ ত্বকের জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাসও। নিয়মিত ফল আর সবজি খেলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। গরমের সময় শরীর ঠান্ডা রাখা যেমন জরুরি, তেমনই ত্বকের যত্নও সমানভাবে দরকার। তাই এই গরমে সামান্য কিছু নিয়ম আর সচেতনতা বজায় রাখলেই আপনারাও নিজের ত্বকের জেল্লা ঠিক রাখতে পারবেন।
গরমে ত্বক ভালো রাখার সহজ কিছু টিপস -
১. বাইরে থেকে এসে হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন।
২. আপনার ত্বকের ধরণ অনুসারে হালকা কোনো ক্রিম ব্যবহার করে ত্বকের আর্দ্রতা বজায় রাখুন।
৩. সপ্তাহে এক বা দুদিন অ্যালোভেরা বা শসার রস ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে।
৪. রোদে বেরোলে ছাতা, টুপি আর সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন।
৫. রাস্তায় গরমের সময় বেরোনোর ক্ষেত্রে ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন ব্যবহার করাই সবচেয়ে ভালো।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা