নিজস্ব প্রতিনিধি , তিরুবনন্তপূরম - পঞ্চম টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে হারিয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত। বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি শর্মা। সর্বাধিক রান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধনা এদিন বিশ্রামে থাকায় অভিষেক হল জি কমলিনীর। ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে চুনকাম করল ভারত।
মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এখন দীপ্তির দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১৫২তম উইকেট নিলেন তিনি। ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার মেগান শুটকে। মহিলাদের ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে উইকেটের সংখ্যায় তিন নম্বরে রয়েছেন দীপ্তি। ৩৩৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ঠিক উপরেই রয়েছেন ইংল্যান্ডের ক্যাথরিন শিভার ব্রান্ট। তাঁর উইকেটের সংখ্যা ৩৩৫।
উল্লেখ্য , প্রথমে ব্যাট করে ১৭৫ রান তোলে ভারত। সর্বাধিক ৬৮ রান করেন হরমনপ্রীত কৌর। ৯টি চার সহ ১ টি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে অরুন্ধতী রেড্ডি ১১ বলে ২৭ করেন। অন্যদিকে রান তাড়া করতে নেমে হাসিনি পেরেরা ৬৫ করেন। দুলানি অর্ধ শতরান করেন। তবে শেষ ব্যাটিং ব্যর্থতার জেরে ম্যাচ জিতে যায় ভারত। ভারতের হয়ে সব বোলাররাই ১ টি করে উইকেট নেন।
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
বিশ্বকাপের মাঝেই মন্তব্য আর্জেন্টিনা অধিনায়কের, তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা
ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের, ফাইনাল ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনের
সদস্য দেশগুলির বড় অংশের সমর্থন বর্তমান সভাপতির পক্ষে। নির্বাচনে এখনও পর্যন্ত নেই কোনও প্রতিদ্বন্দ্বী
ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন কোচ ও ফুটবলারেরা
মারাদোনা আজ থাকলে ভীষণ খুশি হতেন, ইংল্যান্ড বধের পর আবেগঘন মন্তব্য বিশ্বজয়ী গোলরক্ষকের
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর ইংল্যান্ড অধিনায়কের ভবিষ্যৎ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা
লর্ডসেই শেষ? রোহিতকে নিয়ে জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে আলাদা অনুশীলনে ইয়ামাল ও পোরো
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের