6a1c104879c2b_IMG_20260531_160940
মে ৩১, ২০২৬ দুপুর ০৪:২৩ IST

বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের মোদি সরকারের ১২ বছর! সাফল্যের বার্তা নিয়ে ঘরে ঘরে বিজেপি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এনডিএ সরকারের ১২ বছর পূর্তি। সারা দেশের পাশাপাশি বাংলাজুড়েও একাধিক কর্মসূচির দায়িত্ব নিল বিজেপি। বাংলায় বর্তমানে ক্ষমতায় বিজেপি। আর তাই মোদি সরকারের ১২ বছর পূর্তিও হতে চলেছে ধুমধাম করেই। জনগণ ও বিজেপির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে রাজ্যের বিশেষ জনসংযোগ কর্মসূচিতে দলের সাংসদ ও বিধায়কদের ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির।

সূত্রের খবর , দলের তরফে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে সার্কুলার। সার্কুলার লেখা হয়েছে- বিশ্বাসের,উন্নয়নের ও জনকল্যাণের বারো বছর। বিশেষ জনসংযোগ কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে যেমন - প্রত্যেক সাংসদকে তাদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভায় ১দিন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে হবে। প্রত্যেক বিধায়ককে প্রতিটি মন্ডলে একদিন করে সফর করতে হবে। প্রতি জেলায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। বিশেষ জনসংযোগ অভিযান চলবে ৮ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত। এই অভিযান পরিচালনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ-বিধায়ক রাজ্যের মন্ত্রীরা।

প্রসঙ্গত, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আশায় এই কর্মসূচি আরও বড় আকারে পালন করা হতে চলেছে। সাংগঠনিক জেলা স্তরে এই কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকও শুরু করে দিয়েছেন বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মোদি সরকারের আমলে যেসকল সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে তা জুন মাস ধরে নিবিড় প্রচার করা হবে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের