নিজস্ব প্রতিনিধি, তেহরান - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। মৃতের সংখ্যা ৫০০ পার করে গিয়েছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের কথা ও দাবি শুনতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। যদিও সতর্কবার্তাও দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, “সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত। তবে এই বিক্ষোভকারী এবং দাঙ্গাবাজরা গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। ইরানের জনগণের উচিত তাঁদের রুখে দেওয়া। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া চলবে না। জনগণের বিশ্বাস এবং মনে রাখা উচিত যে সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। এই দেশের কেউ যদি প্রতিবাদ করে, আমরা সেই প্রতিবাদ শুনি। তা শুনে থাকি আমরা সমস্যার সমাধান করি।”
উল্লেখ্য, হিজাব ছাড়া খোলা চুলে বিক্ষোভ করছেন মহিলারা। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন তারা। একদিকে যেমন মার্কিন ডলারের তুলনায় ব্যাপক হারে পড়েছে রিয়ালের দাম। অন্যদিকে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানবাসী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসফাহানে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অফিসে। বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা