6a23f0124c719_IMG_20260606_144835
জুন ০৬, ২০২৬ দুপুর ০৩:৩৩ IST

‘বিজেপি কর্মীদের সংঘর্ষ আমি জানি’,বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে যশের বার্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল অভিনেতা তথা প্রাক্তন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে গাছ লাগাতে এবং বক্তব্য রাখতে দেখা যায় তাকে।

মঞ্চ থেকে যশ দাশগুপ্তকে বলতে শোনা যায়, ৪ মে ভোটের ফল ঘোষণার পর থেকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তিনি আরও বলেন, একটা জিনিস আমি খবর পেয়েছিলাম দেখে মনে হল পশ্চিমবঙ্গে ডিমটা খুব শক্ত হয়ে গেছে। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিজেপি করেছেন তাদের এত বছর কী সংঘর্ষ করতে হয়েছে তা আমার সবটাই জানা আছে। এখানে যদি এক একটা মানুষকে জিজ্ঞেস করা হয় তাহলে সকলের কাছে একটা গল্প থাকবে, যে তাদের কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে হুগলির চন্ডীতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যশ দাশগুপ্ত। যদিও সেই নির্বাচনে পরাজিত হওয়ার পর রাজনৈতিক কর্মকান্ডে তাকে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায়নি।তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিজেপির মঞ্চে তার পুনরাবির্ভাব নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের