নিজস্ব প্রতিনিধি, বহরাইচ – সম্প্রতি মর্মান্তিক নৌ-দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বহরাইচে। প্রাণ হারিয়েছেন অনেকে। শোকাহত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন তিনি।
সূত্রের খবর, আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন যোগী। পরিস্থিতি পর্যালোচনা করে আধিকারিকদের দ্রুত ত্রাণ কাজ শেষ করতে এবং একটি বড় পুনর্বাসন প্রকল্পের নির্দেশ দিয়েছেন তিনি। ১ মাসের মধ্যে ভারথাপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য ২১.৫৫ কোটি টাকা অনুমোদন করেছেন।
স্থানান্তরিত প্রতিটি পরিবার জমি, অর্থ সাহায্য এবং নতুন বাসস্থান পাবে বলে যোগী প্রশাসন সূত্রে খবর। মৃতদের পরিবারগুলির হাতে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...