6a01b4a9523af_WhatsApp Image 2026-05-11 at 16.10.21
মে ১১, ২০২৬ রাত ০৯:৫১ IST

বেগুনে দইয়ের নতুন টুইস্ট! ভাত বা রুটির সঙ্গে জমে যাবে বেগুন বাহার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রোজকার রান্নায় বেগুন মানেই ভাজা, পোড়া কিংবা ঝোল। তবে একটু অন্য স্বাদ চাইলে আজই বানিয়ে ফেলতে পারেন ‘বেগুন বাহার’। টক দই, পোস্ত, কাঁচালঙ্কার মেলবন্ধনে এই পদ হয়ে উঠবে ভাত বা রুটির সঙ্গে সেরা খাবার। সহজ উপকরণে কম সময়েই তৈরি হবে এই রেসিপি। বাড়ির সবাই চেটেপুটে খাবে এই বেগুন বাহার।

উপকরণ - ৫টি লম্বা বেগুন , ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো , ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো , স্বাদমতো লবণ , সামান্য চিনি , ১ কাপ টক দই , ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা , ১ টেবিল চামচ রসুন বাটা , আধ চা চামচ আদা বাটা , কাঁচালঙ্কা কুচি , ধনেপাতা কুচি , ১ টেবিল চামচ ভাজা পোস্ত , সরষের তেল।

রন্ধন প্রণালী -

প্রথমে বেগুন ধুয়ে লম্বা করে কেটে নিন। তার পর লবণ, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুন ভাল করে লালচে ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।

এ বার একটি পাত্রে টক দই ভাল করে ফেটিয়ে নিন। তার মধ্যে সামান্য লবণ, চিনি মিশিয়ে আগে থেকে তৈরি মশলা ঢেলে দিন। তারপর সবকিছু ভাল করে মিশিয়ে নেবেন। পরিবেশনের সময় থালায় ভাজা বেগুন সাজিয়ে উপর থেকে দইয়ের মিশ্রণ ঢেলে দিন। শেষে কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা পোস্ত ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘বেগুন বাহার’।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের