6956a463673c2_IMG-20260101-WA0236
জানুয়ারী ০১, ২০২৬ রাত ১০:১৫ IST

বছরের শুরুতে বানিয়ে ফেলুন দোলে পিঠে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চরম শীতে সবচেয়ে জনপ্রিয় খাবার পিঠে পুলি। এইসময় বাঙালির ঘরে ঘরে চলছে পিঠে পুলি উৎসব। যার মধ্যে অন্যতম পিঠে পুলি। বাংলাদেশের পাবনায় নতুন চাল ওঠার পরে তার গুঁড়ো দিয়ে এই পিঠে তৈরি হয়।

উপকরণ -

৫০০ মিলিলিটার ফুল ফ্যাট দুধ
আধ কাপ সেদ্ধ চালের গুঁড়ো
১০০ গ্রাম খেজুর গুড়ের পাটালি
এক চিমটে নুন
ঘরের তাপমাত্রায় থাকা জল

প্রণালী -

কড়াইয়ে দুধ ফুটিয়ে নিয়ে তার পর আঁচ কমিয়ে আরও মিনিট দশেক মতো ঘন হতে দিন। দুধ খুব বেশি ঘন হবে না। কারণ সেক্ষেত্রে পিঠে সেদ্ধ হতে অসুবিধা হবে। তা ছাড়া পিঠে দেওয়ার পরে ঠাণ্ডা হলে দুধ এমনিতেই ঘন হয়ে আসবে। একটি থালায় চালের গুঁড়ো ঢেলে নিন। তার উপর অল্প অল্প জলের ছিটে দিতে থাকুন এবং হালকা হাতে নাড়তে থাকুন। এটি আটা মাখার মতো মাখা হবে না। বরং এমন ভাবে অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে ছোট ছোট দলা পাকিয়ে যায়। এগুলিই দলা পিঠে।

পুরো চালের গুঁড়োটাই এমন ছোট ছোট দলার মতো পাকিয়ে গেলে সেটিকে কিছু ক্ষণ খোলা হাওয়ায় রেখে দিন। এবার অল্প ঘন হয়ে আসা দুধে গুড় এবং সামান্য নুন দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। কিছু ক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিন দোলে পিঠেগুলো। বেশি আঁচে এক মিনিট ফুটিয়ে নিয়ে কম আঁচেও এক মিনিট ফোটান। তার পরে আঁচ বন্ধ করুন। এই পিঠে সামান্য ঠাণ্ডা করে নিয়ে তার পরে পরিবেশন করুন। তাতে দুধ ঘন হয়ে পিঠের গায়ে লেগে থাকবে। ভাল লাগবে খেতে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের