নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরের মাস্টারপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে একাধিক জায়গায় পড়ে থাকা গাঁজা উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুর রেল স্টেশনে প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে গাঁজা বিক্রি চলছে। তারা আরও দাবি করে এলাকায় নিয়মিত মাদক ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে, যার ফলে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। গাঁজা বিক্রির সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোন বড় মাদকচক্রের সঙ্গে সক্রিয় ভূমিকা রয়েছে কী না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের