নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওমলেট আমরা ব্রেকফাস্টে প্রায়ই খেয়ে থাকি। আর এখন শীতকাল। এই শীতকালে পালং শাক ভীষণই সুস্বাদু। রান্না করলে গরম ভাতে যেন জমে যায়। এবার সেই পালং শাক দিয়েই বানিয়ে ফেলুন ওমলেট।
শীতের পালং শাক দিয়ে বানান অমলেট। একটি অমলেট খেলেই পেট ভরে যাবে। এটি বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে রসুন কুচি ভেজে নিন। পালং ধুয়ে কুচিয়ে হালকা ভেজে নিন আঁচ কমিয়ে।
এবার দু’টি ডিম অল্প দুধ দিয়ে ফেটিয়ে নিন। কড়াইয়ে মাখন দিয়ে ডিম ঢেলে দিন। আঁচ কমিয়ে রাখতে হবে। ডিমের নীচের অংশ একটু রান্না হয়ে গেলে ভেজে নেওয়া পালং, পেঁয়াজ, হালকা ভাজা সসেজ, ডিমের উপর দিন। চিজ়ের স্লাইস দিয়ে অমলেট আড়াআড়ি ভাঁজ করে উল্টে-পাল্টে ভেজে নিন।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের