নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিণ্ডি - প্রায় ২ বছর ধরে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেটার ইমরান খান। আচমকা তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি ওঠে। এই আবহে পাক জেল কর্তৃপক্ষ জানায়, ইমরান সুস্থ আছেন। তবে তা মানতে রাজি নন ইমরান পুত্র কাশিম। বাবা বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন তিনি।
বিবৃতি দিয়ে পাক জেল কর্তৃপক্ষ জানিয়েছে , “আদিয়ালা জেল থেকে ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্য নয়। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত ধরণের চিকিৎসা পাচ্ছেন।” পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, “ইমরানের জন্য জেলে কী সব খাবার আসছে দেখুন। এই সব খাবার পাঁচতারা হোটেলে পাওয়া যায় না।”
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাশিম দাবি করেছেন, “পাকিস্তানের আদিয়ালা জেলে মৃত কুঠুরিতে রয়েছে বাবা। আমার বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন। গত ৬ সপ্তাহ ধরে, তাঁকে শূন্য স্বচ্ছতা সহ একটি মৃত্যু কুঠুরিতে নির্জন কারাগারে রাখা হয়েছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ব মানবাধিকার সংস্থা এবং প্রতিটি গণতান্ত্রিক কণ্ঠকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি। জীবনের প্রমাণ দাবি করুন, আদালতের নির্দেশ কার্যকর করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির আহ্বান জানান, যিনি কেবল রাজনৈতিক কারণে আটক রয়েছেন।“
উল্লেখ্য, ‘আফগান টাইমস’ নামের এক এক্স হ্যান্ডলে ইমরান খানের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, জেলে আলাদা সেলে রাখা হয়েছে ইমরান খানকে। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক দেখা করতে আসেন তাঁর তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান। কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। এর জেরে জেলের সামনে বিক্ষোভ করেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার কারাগারের বাইরে বিক্ষোভ দেখান পিটিআই সমর্থকরা। তাদের দাবি, ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাদের। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি জেলে হত্যা করা হয়েছে ইমরান খানকে? ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা হয়েছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের