নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন তিনি। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়েছে নিউ ইয়র্কবাসী। নির্বাচনে জয়ী হতেই ট্রাম্পকে তোপ দাগলেন মামদানি।
মেয়র নির্বাচনের আগে নিউ ইয়র্কবাসীকে হুঁশিয়ারি দিয়ে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, “অ্যান্ড্রুকে পছন্দ করুন বা না করুন, তাঁর কোনও বিকল্প নেই। ভোটে আপনাদের তাঁকেই জেতাতে হবে। আশা করি তিনি ভালো কাজ করবেন। তাঁর ক্ষমতা আছে। কিন্তু জোহরানের নেই। নিউ ইয়র্ক আমার প্রথম বাড়ি। কমিউনিস্ট জোহরান মেয়র নির্বাচিত হলে সেই শহর কোনওদিনও সাফল্য লাভ করতে পারবে না। যদি নির্বাচনে তিনি জয়লাভ করেন, তাহলে আমি নিউইয়র্কের তহবিল প্রায় বন্ধ করে দেব।“
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে কমিউনিস্ট ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন জোহরান মামদানি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া। এছাড়া নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেছেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ১০ শতাংশেরও কম ভোট পেয়েছেন কুর্টিস স্লিওয়া। অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট।
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েই ট্রাম্পকে কটাক্ষ করে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আপনাকে আমি চারটি শব্দ বলতে চাই— আরও জোরে চিৎকার করুন।“ জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তবে তাঁর জন্মসূত্র রয়েছে ভারতে। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি গুজরাতের বাসিন্দা। তিনি একজন উগান্ডার খ্যাতনামা লেখক। জোহরানের মা স্বনামধন্য ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা জোহরান মামদানি।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা