6a1ee52044779_IMG_20260602_194148
জুন ০২, ২০২৬ রাত ০৮:৩৮ IST

আরজি কর কাণ্ডের ভিডিও ঘিরে বিতর্ক, রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ আইনজীবীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক আইনজীবী।


অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওতে রচনা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন, যা আইনগতভাবে অত্যন্ত সংবেদনশীল এবং শাস্তিযোগ্য বিষয়।
আইনজীবীর বক্তব্য, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ালেও এ বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই তিনি ফের চারু মার্কেট থানার দ্বারস্থ হয়েছেন।


রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর পুনরায় অভিযোগ দায়ের করে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগ প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বা তাঁর প্রতিনিধিদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের