নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মেঘালয়ের বহুল আলোচিত রাজা রঘুবংশী হত্যা মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশী। তাঁর জামিন বহাল রাখার সিদ্ধান্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। ফলে এখনই তাঁকে ফের জেলে ফিরতে হচ্ছে না। শুনানির সময় নিজের নির্দোষিতার দাবিও তুলে ধরেন সোনম। বিষয়টি ঘিরে শুরু হয়েছে জল্পনা।
২০২৫ সালের মে মাসে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে জন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম। পরে সোহরার ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে একটি খাদ থেকে রাজার দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করে মেঘালয় পুলিশ। তদন্তে অভিযোগ করা হয়, প্রেমিক রাজ কুশওয়াহা ও আরও কয়েকজনের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতের দ্বারস্থ হয়ে জামিনের আবেদন জানান তিনি। মেঘালয় হাই কোর্ট তাঁকে জামিন মঞ্জুর করে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
শুনানিতে মেঘালয় সরকারের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, এটি একটি নৃশংস ও পূর্বপরিকল্পিত হত্যার ঘটনা। গ্রেফতারের নথিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারার পরিবর্তে ৪০৩ ধারা লেখা হয়েছিল। তবে সেটি শুধুই টাইপিংয়ের ভুল বলে দাবি করেন তিনি। এই ধরনের কারিগরি ত্রুটিকে ভিত্তি করে জামিন দেওয়া উচিত হয়নি বলেও আদালতে যুক্তি দেন। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সোনম ইতিমধ্যেই জামিনে মুক্ত রয়েছেন। এই অবস্থায় তাঁকে ফের জেলে পাঠাতে আদালত আগ্রহী নয়।
তবে হাই কোর্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন বিচারপতিরা। আদালত আরও স্পষ্ট করে জানায়, কোনও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনত তাঁকে নির্দোষ হিসেবেই ধরা হয়। ইতিমধ্যেই ৭০০-র বেশি পাতার চার্জশিট জমা পড়েছে। মামলার বিচারও চলছে। সাক্ষ্য, নথি ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতেই শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত নেবে। শুনানির সময় সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেন সোনম।
সেখানে তিনি দাবি করেন, তদন্তকারী সংস্থার গোটা মামলা মূলত সন্দেহ ও পারিপার্শ্বিক তথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ বা নির্ভরযোগ্য প্রমাণ নেই বলেও উল্লেখ করা হয়। সোনমের বক্তব্য, 'আমি নির্দোষ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তদন্তকারীরা অনুমান ও সন্দেহের ভিত্তিতে অভিযোগ সাজিয়েছে। প্রকৃত প্রমাণের ভিত্তিতে নয়'।
একই সঙ্গে তাঁর আইনজীবী আদালতে জানান, গ্রেফতারের সময় সোনমকে যথাযথভাবে গ্রেফতারের কারণ জানানো হয়নি। প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়ার সুযোগও তিনি পাননি বলে দাবি করা হয়। তবে এই অভিযোগ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানতে চান, আগের জামিন শুনানিগুলিতে এই বিষয়গুলি কেন উত্থাপন করা হয়নি। তা সত্ত্বেও এই পর্যায়ে জামিনের নির্দেশে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত। ফলে আপাতত বহাল থাকছে সোনম রঘুবংশীর জামিন।
পাকিস্তানি পরিচয় গোপন করে দীর্ঘদিন ভারতে থাকার অভিযোগ, বাতিল ভোটার ও রেশন কার্ড
সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে উঠেছিলেন কর্নাটকের পরিবহণমন্ত্রী, কন্ডাক্টরের আচরণ ঘিরে শুরু বিতর্ক
দাম্পত্য কলহের জেরে চাঞ্চল্যকর ঘটনা, রক্তাক্ত অবস্থায় মায়ের দেহ দেখতে পায় সন্তানরা
কালো জাদুর নামে পুত্রবধূর ওপর নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় উদ্ধব ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ বিনায়ক রাউত
লোকসভার সঙ্গে হতে পারে সব বিধানসভা নির্বাচন, কয়েকটি রাজ্যে কমতে পারে বর্তমান মেয়াদ
মেতেই অধ্যুষিত এলাকায় ব্যাপক তাণ্ডব, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ
কোমর্বিডিটি থাকা রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
নারীদের নিরাপত্তা, বাল্যবিবাহ ও শরিয়া আইন নিয়ে বক্তব্য ঘিরে সমালোচনার মুখে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহরসায়
নাবালিকার পরিবারের উপর প্রতিশোধ? তেলেঙ্গানায় জোড়া নয়, একসঙ্গে ৬ খুন
দাতিয়া উপনির্বাচন ঘিরে উত্তেজনা। প্রাক্তন মন্ত্রীর সমর্থকদের বিক্ষোভে অবরুদ্ধ জাতীয় সড়ক, বাড়ল অস্বস্তি
চাকরি ও সম্পত্তির লোভে জোড়া খুন? তরুণীর বয়ানে স্তম্ভিত তদন্তকারীরা
ই-২০ জ্বালানি নিয়ে উদ্বেগের মাঝে অবস্থান স্পষ্ট করল পেট্রোলিয়াম মন্ত্রক
ভুয়ো শংসাপত্রে নিয়োগের অভিযোগ, তদন্তের পর বড় পদক্ষেপ শিক্ষা দফতরের
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...