নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – দীর্ঘদিন ধরে আমেরিকা-ভেনেজুয়েলা ঠাণ্ডা লড়াই চলছিল। এবার ঠাণ্ডা লড়াইয়ের বহিঃপ্রকাশ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমাবর্ষণ করে মার্কিন সেনা। এরপরই সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করা হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার হবে আমেরিকায়। এমনটাই জানালেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও।
এদিন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, “ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এবার মাদুরোকে আমেরিকায় ‘ক্রিমিনাল চার্জ’-এর ধারায় বিচার করা হবে।“ বলে রাখা ভালো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা।
হামলার পর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভেনিজুয়েলা এবং তাঁর নেতার বিরুদ্ধে সফলভাবে একটি বড় আকারের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় পরিচালিত এক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে দেশ থেকে বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।“
অশান্ত মধ্যপ্রাচ্যের আঁচ গোটা বিশ্বে
তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে শঙ্কা
মিসাইল হামলা চালানো হয়েছে
ক্ষয়ক্ষতির কথা স্বীকার আমেরিকার
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ
নিজেদের বিমানকেই আক্রমণ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে
উদ্বেগ প্রকাশ ভারতের প্রধানমন্ত্রীর
অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছিল পাকিস্তানের বিমানঘাঁটি
ঘাত-প্রত্যাঘাত চলছে পশ্চিম এশিয়ায়
প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি
লেবানন জুড়ে হামলা ইজরায়েলের
খামেনেইয়ের মৃত্যুর বদলা নিতে মরিয়া তেহরান
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁধার
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে
রাষ্ট্রসংঘে হামলার প্রতিবাদে সরব
ঘনঘন সাইরেন ইজরায়েলে
যৌথ হামলার প্রত্যাঘাত শুরু ইরানের
প্রত্যাঘাত করতে মরিয়া ইরান
রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর