নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - হুমকি বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ উন্মুক্ত করার সময়সীমা পেরিয়ে গেছে। শর্ত মেনে নেওয়ার সময়সীমার মধ্যে বাকি আর মাত্র কয়েকঘন্টা। এরই মাঝে ইজরায়েলের সঙ্গে মিশে ইরানের লোকালয়ে হামলা চালানো শুরু করেছে আমেরিকা। মৃত্যু হয়েছে ১৮ জন শিশুর। এবার আরও ভয়ঙ্কর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। একটা গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট হুমকির সুরে বলেছেন , "একটা গোটা সভ্য আজ রাতেই ধ্বংস হয়ে যাবে। যা আর ফেরানো যাবে না। আমি এটা ঘটাতে চাই না। কিন্তু এটা সম্ভবত ঘটতে চলেছে। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত রচিত হতে চলেছে।" সেই সঙ্গেই তার প্রার্থনা , "ইরানের মহান জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।"
হরমুজ নিয়ে রবিবারই ইরানকে চরম হুমকি দিয়েছিলেন ট্রাম্প। একাধিক জায়গায় হামলা চালানো হবে বলে জানানো হয়েছে। গত রবিবার তিনি বলেন, ”মঙ্গলবার ইরানে একই সঙ্গে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’ ও ‘সেতু দিবস’ পালিত হবে। আগে যেমনটা হয়নি।" এরই মাঝে খার্গ দ্বীপে শুরু হয়েছে আমেরিকার হামলা। মধ্যাঞ্চলে একটি ব্রিজও উড়িয়ে দিয়েছে আমেরিকা।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...