নিজস্ব প্রতিনিধি, ডেনমার্ক - গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ডেনমার্ক স্পষ্ট জানিয়েছে, “আগে সেনা গুলি চালাবে, পরে কথা হবে।”
সেনাবাহিনী ১৯৫২ সালের ‘রুল অফ এনগেজমেন্ট’ অনুযায়ী, বিদেশি সেনা দেখা মাত্রই কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গুলি চালানোর নির্দেশ দিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। যা এখনও পর্যন্ত কার্যকর রয়েছে বলে জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। আমেরিকাকে কড়া ভাষায় ডেনমার্কের হুঁশিয়ারি, “গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনমার্কের সেনা আগে গুলি চালাবে, পরে কথা হবে।”
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের নিয়ন্ত্রণে রয়েছে। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বৈদেশিক নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট এবং তাঁর টিম। প্রয়োজনে সেনাও নামানো হবে। তার দায়িত্বে থাকবেন কমান্ডার-ইন চিফ।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন। পাল্টা তোপ দাগেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। এই আবহে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন, জার্মানির মতো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...