6a2942ef6c864_Gallery_1781088839692
জুন ১০, ২০২৬ বিকাল ০৫:০৭ IST

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের

নিজস্ব প্রতিনিধি , কাবুল - আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ফের বড়সড় বিমান হামলা চালাল পাকিস্তানের সামরিক বাহিনী। আকস্মিক এই এয়ার স্ট্রাইকে অন্তত ১৩ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের যুদ্ধবিমানগুলি আচমকাই আফগান সীমান্তের আকাশসীমা পেরিয়ে কুনার, খোস্ত, পাকতিকা প্রদেশে হামলা চালায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের বসতি এলাকাকে লক্ষ্য করেই বোমাবর্ষণ করা হয় বলে অভিযোগ। আফগান তালিবান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ১১ জন শিশু, ১ জন নারী ও ১ জন বৃদ্ধের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বহু সাধারণ মানুষের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর মিলেছে। এছাড়া হামলায় আরও ১৪ জন নারী ও শিশু গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত কয়েক বছর ধরেই ডুরান্ড লাইন বরাবর 'তেহরিক-ই-তালিবান পাকিস্তান' (টিটিপি) জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত চলছে। ইসলামাবাদের দাবি, আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা পাক ভূখণ্ডে নাশকতা চালাচ্ছে। যদিও কাবুল সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এই বিমান হামলার পর কাবুলের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আফগান প্রশাসন ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

অন্যদিকে, এই হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ। তবে পাক সেনা সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতেই এই অভিযান চালানো হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে সরকারি স্তরে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

বিশ্বকাপের আগে বন্দুক হামলার আতঙ্ক! আর্জেন্টিনা-ইংল্যান্ড শিবিরের কাছেই জখম ৯
জুন ০৮, ২০২৬

লাইভ শো-তে চরম অশান্তি! সঞ্চালিকাকে 'হদ্দ বোকা' বলে মাইক ছুড়লেন ট্রাম্প
জুন ০৮, ২০২৬

৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, উপকূল জুড়ে চলছে সুনামি সতর্কতা
জুন ০৮, ২০২৬

মানবভ্রূণের জিন পরিবর্তনে যুগান্তকারী সাফল্য, চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত
জুন ০৬, ২০২৬

'ভারত-চিন ইস্যুতে হস্তক্ষেপ নয়'! দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান পুতিনের
জুন ০৬, ২০২৬

সন্তানদের সামনেই বিদেশিনীকে গণধর্ষণ, ২ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল উচ্চ আদালত
জুন ০৪, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১১ আবাসিকের
জুন ০৪, ২০২৬

ফের ইউক্রেনে পুতিনের ভয়াবহ হামলা! ৬৫৬ ড্রোন ও ৭৩ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ১৩, আহত শতাধিক
জুন ০২, ২০২৬

আমেরিকায় ‘অপারেশন চেকমেট’! অবৈধ বসবাসের অভিযোগে গ্রেফতার ৩০ ভারতীয়, শুরু বিতাড়ন প্রক্রিয়া
জুন ০২, ২০২৬

মানুষের আয়ু হবে ১৫০ বছর! অমরত্বের খোঁজে ২.৪৭ লক্ষ কোটি টাকার প্রজেক্ট পুতিনের
জুন ০১, ২০২৬

সাতপাক ঘুরে মধুচন্দ্রিমায় রওনা,হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত পাইলটের
জুন ০১, ২০২৬

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...