নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জন্মদিনের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল চরম শোকে। বিকেল ৪ টেয় তার ১৮ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।ঠিক সেই সময়ের কাছাকাছি ঘটে মর্মান্তিক ঘটনা। নিজের জীবন শেষ করা চরম সিদ্ধান্ত নেন।হাবড়ার জিওলডাঙা এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে , মৃতের নাম শাকিল মন্ডল। স্থানীয় বাসিন্দাদের কাছে রাজা নামে পরিচিত ছিল। রবিবার সকালে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে বেরিয়েছিল রাজা। বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা তাকে বকাঝকা করেন। পরে বাড়িতে ফিরে খাওয়াদাওয়া করে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে ঘর থেকে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা বন্ধ থাকায় প্রথমে ডাকাডাকি করেন তাঁর মা। সাড়া না মেলায় দরজায় ধাক্কা দেওয়া হয়। তাতেও কোনও প্রতিক্রিয়া না পেয়ে শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকেন সদস্যরা। তখনই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাধ্যমিক পাশ করার পর থেকেই নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল রাজার। পরিবারের আপত্তি থাকলেও আটুলিয়া স্কুলের কাছে তিনি একটি চায়ের দোকান শুরু করেছিলেন। তাঁর বাবা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত।
রাজার দিদি সোনিয়া মণ্ডল জানান , ভাই এমন পদক্ষেপ করতে পারেন, তা তারা কল্পনাও করেননি। পরিবারের এক আত্মীয়ের দাবি , বিকেল ৪টে নাগাদ রাজার জন্ম হয়েছিল। তাঁর মৃত্যুর সময় ছিল প্রায় একই।
ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ও স্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে। মায়ের সামান্য বকাঝকা জেরেই এই চরম সিদ্ধান্ত নাকি এর পিছনে কোন মানসিক চাপ রয়েছে। তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের