নিজস্ব প্রতিনিধি, পাটনা – যত ভোট এগিয়ে আসছে ততই বাড়ছে বিহারে রাজনৈতিক উত্তেজনার পারদ। ইতিমধ্যেই ইন্ডিয়া জোট ইস্তেহার প্রকাশ করেছে। এবার ইন্ডিয়া জোটের ইস্তেহারের পাল্টা দিল এনডিএ। ১ কোটি সরকারি চাকরি থেকে মহিলাদের ২ লক্ষ টাকার ঘোষণা করেছে তাঁরা।
ইস্তেহারে বলা হয়েছে, ফের ক্ষমতায় এলে ১ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। মহিলাদের স্বনির্ভর করার জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি ১ কোটি সরকারি চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে কৃষকদের বছরে ৯ হাজার টাকা করে সাহায্য করা হবে।
এখানেই শেষ নয়। এনডিএ সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, রাজ্যকে শিল্পোন্নত করতে ৫০ লক্ষ কোটির বিনিয়োগ, রাজ্যে ৩৬ হাজার কিলোমিটার দীর্ঘ ৭টা এক্সপ্রেসওয়ে তৈরি, চার শহরে মেট্রো এবং তিনটি বিমানবন্দর তৈরি করা হবে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের