নিজস্ব প্রতিনিধি , ইনডোর - ক্রিকেটারদের সঙ্গে অশ্লীল আচরণের ঘটনা নতুন নয়। তবে এবার যা ঘটেছে তা সত্যিই ভারতীয় সংস্কৃতি , ইতিহাসকে ধাক্কা দেওয়ার মতই। ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ শেষে ইনডোরে মাঝরাস্তায় যৌন হেনস্থার শিকার হয় দুই অজি ক্রিকেটার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি ইনডোরের খাজরানা রোড এলাকার। ম্যাচ শেষে নিজেদের হোটেল থেকে হেঁটে কাছেই একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। সেই সময় বাইকে করে এসে এক যুবক দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করেন।সঙ্গে সঙ্গে হোটেলে খবর পাঠান তাঁরা। অস্ট্রেলিয়া দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স ঘটনাস্থলে পৌঁছোন। তিনি এমআইজি থানায় অভিযোগ করেন। আকিল নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিকভাবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর পেয়ে দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেন সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই রাস্তার সিসিটিভি ফুটেজে সবটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আর কেউ অভিযুক্ত কিনা সেই নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার এক প্রত্যক্ষদর্শী যুবকের বাইকের নম্বর নোট করেছেন।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের