69987bdd4bc7e_IMG-20260220-WA0264
ফেব্রুয়ারি ২০, ২০২৬ রাত ০৮:৫১ IST

উইন্টার স্পেশাল কড়াইশুটি দিয়ে বানিয়ে ফেলুন ২ রকমের সুস্বাদু পদ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতকালে কড়াইশুটির জুরি মেলা ভার। যেকোনো সব্জিতে কড়াইশুটি দেওয়া মানেই তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। সেই কড়াইশুটি দিয়ে বানানো যায় সুস্বাদু পদ।  যার মধ্যে অন্যতম মুম্বইয়ের রঘড়া ও ওড়িশার সবুজ ঘুগনি। একটু ভিন্ন স্বাদের হলেও দুটি পদই খেতে দারুণ।

রাঘড়া -

মুম্বাইয়ের রাস্তার ধারের ‘রাঘড়া-প্যাটিস’ হল একটি জনপ্রিয় পথচলতি জলখাবার। যার মূল উপাদান হল রাঘড়া বা শুকনো সাদা মটর। রান্নাটি বছরের অন্য সময়ে সাদা মটর দিয়ে বানানো হলেও শীতকালে বানানো হয় টাটকা সবুজ কড়াইশুঁটি দিয়ে। তার স্বাদও হয় মনকাড়া। সেদ্ধ করা কড়াইশুঁটিকে সামান্য তেলে পেঁয়াজ, লঙ্কা এবং অন্য মশলার সঙ্গে নেড়ে নিয়ে মাখামাখা করে নামানো হয়। তার পরে উপরে তেঁতুলের চাটনি, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর ঝুরিভাজা সহযোগে পাপড়ি দিয়ে পরিবেশন করা হয়। মহারাষ্ট্রে তো বটেই, গুজরাতেও এই পথচলতি খাবার বেশ জনপ্রিয়।

সবুজ ঘুগনি -

ঘুগনি-মুড়ি , পাউরুটি - ঘুগনি , দুইই ভীষণই প্রিয় জলখাবার। শীতকালে এরাজ্যে ও প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও ওই ঘুগনি বানানো হয় কড়াইশুঁটি দিয়ে। কেউ তার নাম দিয়েছেন সবুজ ঘুগনি, কেউ বলেন মটর কষা। শীতের শেষে যখন কড়াইশুঁটির পাট চুকোনোর সময় এসেছে, তখন এক বার বানিয়ে নিতে পারেন কড়াইশুঁটির ঘুগনি। নারকেলকুচি, আদা-বাটা এবং বিশেষ ভাজা মশলা দিয়ে কষিয়ে রান্না করা এই খাবার মুড়ি, রুটি বা পরোটার সঙ্গেও খেতে ভাল লাগবে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের